Showing posts with label php. Show all posts
Showing posts with label php. Show all posts

Monday, April 22, 2019

Install Laravel framework in Windows

প্রথমে XAMPP sever & কম্পোজার (Composer) ডাউনলোড করে  ইন্সটল করুন । এই লিংক থেকে composer download করুন  https://getcomposer.org/Composer-Setup.exe



ইন্সটলের সময় proxy server url দিতে বলতে পারে এক জায়গায়। সেটা ইগনোর করে নেক্সট নেক্সট ক্লিক করে ইন্সটল করে নিন ।

চারপরে cmd open করুন ।
নিচের কমান্ড গুলা দিন

1. composer
2. cd C:\xampp\htdocs
3. composer create-project laravel/laravel Shojib --prefer-dist 

এই কমানে Shojib এর জায়গায় আপনি যেকোন কিছু দিতে পারেন । যে নাম দিবেন সে নামেই htdocs ফোল্ডারে একটা ফোল্ডার ওপেন হবে

4. এরপরে cd Shojib এই কমান্ডটি দিন । Shojib এর যায়গায় আপনি যে নাম দিয়েছিলেন সে নাম দিন ।

5. php artisan serve



6. এরপরে http://127.0.0.1:8000 এটি কপি করে ব্রাউজারে ওপেন করুন । Laravel এর হোমপেইজ ওপেন হয়ে যাবে

Read more ...

Composer(কম্পোজার)-ডিপেন্ডেন্সি ম্যানেজার

COMPOSER(কম্পোজার) কী? আজ আমরা আলোচনা করব কম্পোজার সম্পর্কে। Composer হচ্ছে পিএইচপিতে dependency management এর জন্য একটি টুলস। এটি কেন ইউজ হয়? এটার কনসেপ্ট নতুন নয় যেমন: Node.js এর জন্য npm, Ruby তে Bundler ইউজ হয়। আর পিএইচপিতে হচ্ছে কম্পোজার। আপনারা যারা নিয়মিত কাজ করেন , কাজ করতে গিয়ে আপনাদের বিভিন্ন লাইব্রেরী ও প্যাকেজ ইউজ করতে হয় সেক্ষেত্রে এই composer সেই সুবিধা গুলো দিচ্ছে আরো সহজে।



Dependency Management সম্পর্কে:
যেমন: আপনি একটি প্রজেক্ট করছেন যেটা কিছু লাইব্ররীর উপর ডিপেন্ড আবার ঐ লাইব্রেরী গুলোর কিছু, অন্য লাইব্রেরীর উপর ডিপেন্ডেন্ট সেক্ষেত্রে Composer প্রথমে লাইব্রেরী গুলো নামিয়ে নিবে, তারপর কোন প্যাকেজের কোন ভার্সন দরকার সে অনুযায়ী সে একটি নির্দিষ্ট ফোল্ডারে নামিয়ে নিবে। পিএইচপিতে Folder টি হচ্ছে vendor নামে।  System Requirements:
কম্পোজার এর জন্যে PHP 5.3.2+ ভার্সন লাগবে।
Read more ...